ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. অগ্নিকাণ্ড
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ

রাজনীতির অন্তরালে
জানুয়ারি ২৩, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানী ডেস্ক রিপোর্টঃ ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভা চলাকালে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় নির্বাচনী প্রচারণার সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, পথসভা চলাকালে ওপর থেকে একের পর এক ডিম নিক্ষেপ করা হচ্ছে। এ ছাড়া অপর একটি ভিডিওতে নেতাকর্মীদের ওপর নোংরা পানি ছুড়ে মারার অভিযোগও করা হয়েছে।

হঠাৎ এমন পরিস্থিতিতে উপস্থিত নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়েন এবং ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’ স্লোগান দিতে শুরু করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত নেতাকর্মীদের শান্ত থাকার এবং ধৈর্য ধারণ করার আহ্বান জানান।

নির্বাচনী প্রচারণায় এমন বিঘ্ন ঘটানোর ঘটনায় ওই এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা জড়িতদের শনাক্তের খবর পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।