ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. অগ্নিকাণ্ড
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ

rajnitirantarale
জানুয়ারি ২২, ২০২৬ ৭:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

আইসিসির দেওয়া আলটিমেটাম শেষ হওয়ার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তার শঙ্কায় ভারতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ। তবে শ্রীলঙ্কায় হলে যাবে। সরকার পক্ষের সঙ্গে বিসিবি ও ক্রিকেটাররা আলোচনার পর এই সিদ্ধান্ত জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

এর আগে গতকাল বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নিয়ে ভার্চুয়াল মিটিং আয়োজন করে আইসিসি। সেই সভা শেষে সিদ্ধান্ত হয়েছে— বাংলাদেশ ভারতে বিশ্বকাপ না খেললে বিকল্প নেবে আইসিসি। সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে এক দিনের আলটিমেটাম দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এমন সিদ্ধান্ত নিতে আইসিসি ভোটাভুটির আয়োজন করে।

বিসিবির ভেন্যু পরিবর্তনের প্রস্তাবে ভোটাভুটি শুরু সভার অধিকাংশ প্রতিনিধিই বিসিবির বিপক্ষে ভোট দেয়। পাকিস্তান বাদে বাকি সব বোর্ডের প্রতিনিধি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপের মূল মঞ্চে চায় বলে ভোট দেয়। সভায় ১৫ জন ডিরেক্টর উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।