ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  1. অগ্নিকাণ্ড
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

ময়মনসিংহে বাসে আগুন, ঘুমন্ত চালক জ্বলতে জ্বলতে নিহত

রাজনীতির অন্তরালে ডেস্ক
নভেম্বর ১১, ২০২৫ ১২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে গাড়ির ভেতরে ঘুমন্ত অবস্থায় জুলহাস মিয়া (৪০) নামে এক ব্যক্তি পুড়ে মারা গেছেন। ধারণা করা হচ্ছে, তিনি ওই বাসের চালক ছিলেন। ঘটনা ঘটে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে।

পুলিশ জানায়, উপজেলার ভালুকজান এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে আলম এশিয়া পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন জুলহাস মিয়া।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখোশ পরা তিনজন ব্যক্তি মাত্র তিন সেকেন্ডের মধ্যে বাসে আগুন দিয়ে চলে যায়। এতে ভেতরে থাকা জুলহাস পুড়ে যান।

নিহত ব্যক্তি বাসটির চালক ছিলেন বলে ধারণা করছি।’

ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইনস্পেক্টর ইয়াসিন ইকবাল বলেন, ‘রাত সোয়া ৩টার দিকে খবর পাই যে ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর তল্লাশি চালিয়ে সিট থেকে পুড়ে যাওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, ‘মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। মরদেহটি এতটাই পুড়ে গেছে যে পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, তিনি বাসের চালক জুলহাস মিয়া, যিনি সিটে ঘুমিয়ে ছিলেন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।