ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অগ্নিকাণ্ড
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

‘উড্ডয়ন ত্রুটির’কারণে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয় : তদন্ত প্রতিবেদন

rajnitirantarale
নভেম্বর ৫, ২০২৫ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়। তদন্ত প্রতিবদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ওই ঘটনা তদন্তে গঠিত কমিটি বুধবার (৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।

এদিন বিকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রতিবেদনের বরাতে তিনি বলেন, “পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের সময় পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।”

শফিকুল আলম বলেন, “এই দুর্ঘটনার উপর গত ২৯ জুলাই একটি তদন্ত কমিটি করা হয়েছিল। বুধবার কমিটির প্রধান লেফটেনন্ট জেনারেল কামরুল হাসান প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছেন।

“তদন্ত কমিটি বিশেষজ্ঞ, প্রত্যক্ষদর্শী ও আক্রান্তসহ ১৫০ জনের সাথে কথা বলেছেন। ১৬৮টি তথ্য উদঘাটন করে ৩৩টি সুপারিশমালা দিয়েছেন।”

প্রেস সচিব জানান, জননিরাপত্তার স্বার্থে এখন থেকে বিমান বাহিনীর প্রাথমিক সব প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালনার সুপারিশ এসেছে।

প্রতিবেদনের বরাতে তিনি বলেন, “মাইলস্টোনের ওই ভবনটি রাজউকের বিল্ডিং কোড নীতিমালা অনুসরণ করে নির্মাণ করা হয়নি। ওই বিল্ডিংয়ে কমপক্ষে তিনটি সিঁড়ি থাকার কথা ছিল, সেখানে ছিল মাত্র একটি। এখানে আরও সিঁড়ি থাকলে হতাহতের পরিমাণ কম হতো।”

বরিশাল ও বগুড়ায় বিমানবন্দরের রানওয়েগুলো আরো সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।

উল্লেখ্য,গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বিমান দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়, যাদের বেশির ভাগই শিশু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।