ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অগ্নিকাণ্ড
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

জামিন পেলেন আব্দুল লতিফ সিদ্দিকী

রাজনীতির অন্তরালে ডেস্ক
নভেম্বর ৬, ২০২৫ ১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্ট জামিন দিয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। সহকারি অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৯ আগস্ট শাহবাগ থানায় দায়ের করা মামলায় আদালত আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাকার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপকসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলাটি দায়ের করেন শাহবাগ থানার এসআই মো. আমিরুল ইসলাম।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন মো. আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহম্মদ আলী ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ আগস্ট সকাল ১০টায় ঢাকার রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে ‘মঞ্চ ৭১’ ব্যানারে অনুষ্ঠিত একটি গোলটেবিল বৈঠকে আব্দুল লতিফ সিদ্দিকী দেশকে অস্থিতিশীল করার এবং বর্তমান অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন এবং অন্যান্যদের প্ররোচিত করেন। পুলিশ পরে ৭০ থেকে ৮০ জনের মধ্যে ১৬ জনকে আটক করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ৫ আগস্ট আত্মপ্রকাশ করা সংগঠন ‘মঞ্চ ৭১’-এর লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র প্রতিহত করা এবং জনগণকে আত্মত্যাগের জন্য প্রস্তুত করা। তবে পুলিশের অভিযোগ, এ প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকার উৎখাতের ষড়যন্ত্র করা হচ্ছিল।

মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপ-পরিদর্শক তৌফিক হাসান আদালতে আসামিদের কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন তা প্রত্যাখ্যান করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।